শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিরনই হাট ইউনিয়নে দীর্ঘ কর্মজীবন শেষে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী একজন প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলাম বদলি দুই গ্রাম পুলিশ সদস্যদের অবসর বিদায় সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ২০ এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে তিরনই হাট ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির হোসাইনের এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব অলিউল ইসলাম সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান আলমগির হোসাইন বলেন, তিনি আমার সাথে দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়ন পরিষদে চাকরি করে আসছেন আমার দেখা করোনা কালীন দুর্যোগ সময়ে মেম্বার এবং গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমার পাশে থেকে মানবিক কাজ করেছেন। বিশেষ করে তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। আমি মনে করি এই মানুষটি যেখানেই থাকবেন ভালো থাকবেন বিদায় বেলায় অবসর কালীন গ্রাম পুলিশ সফিজ উদ্দিন ও জফিরুল হক বলেন,আমার চাকুরি জীবনের সমাপ্তি ঘটলো আজকে আপনাদের সঙ্গে দীর্ঘদিন সুখে-দুখে ছিলাম তবে বিদায় সংবর্ধনায় কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমার সকল কর্মীদেরকে এত সুন্দর একটা বিদায় সংবর্ধনার আয়োজন করার জন্য।

বক্তব্য রাখেন চেয়ারম্যান আলমগির হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা নবাগত অলিউল ইসলাম, বিদায় সচিব নয়ন ইসলাম, ইউপি সদস্য নাসিমা ইয়াসিন, ইউপি সদস্য রমজান আলী, ইউপি সদস্য জাহাগীর আলম, হিসাব সহকারী নাজমুল হক প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পুলিশ সদস্য সফিজ উদ্দিন ও জফিরুল হকের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক