শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় দাম্পত্য কলহকে কেন্দ্র করে পাঁচ মাসের এক শিশু কন্যাকে নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোছাঃ রিয়া মনি (২০) ও মোঃ আরিফ হোসেন (২৫) চলতি বছরের জানুয়ারিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সন্তানের ডায়াপার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিমান করে রিয়া মনি বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শিশুটিকে সঙ্গে নিতে চাইলে স্বামী বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২০ এপ্রিল দুপুর ১টার দিকে রিয়া মনি তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জের নির্দেশে সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পাঁচ মাসের শিশু ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। করে পাঁচ মাসের এক শিশু কন্যাকে নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোছাঃ রিয়া মনি (২০) ও মোঃ আরিফ হোসেন (২৫) চলতি বছরের জানুয়ারিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সন্তানের ডায়াপার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিমান করে রিয়া মনি বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শিশুটিকে সঙ্গে নিতে চাইলে স্বামী বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২০ এপ্রিল দুপুর ১টার দিকে রিয়া মনি তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জের নির্দেশে সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পাঁচ মাসের শিশু ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক