শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় যুবক আটক

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত নিশাদ নামের ওই যুবক দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি https://www.facebook.com/profile.php?id=61570876525677 থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। এই আইডিতে তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য রাখার একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন – “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়, এই গাঞ্জাখোর নাকি আবার আমাদের এলাকার এমপি”!
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শুক্রবার ২৪ এপ্রিল রাত আনুমানিক ১১ টায় ওই যুবককে গ্রেফতার করে। তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিন্তু বাক স্বাধীনতার নামে একজন শিক্ষার্থী যখন অভিভাবকদের নিয়ে স্ল্যাং কথাবার্তা বলে বেড়ায় তখনই সামাজিক বিপত্তি ঘটে। কার্যত পঞ্চগড়ের অভিভাবক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে ওই যুবকের আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামীর উপযুক্ত শাস্তি দাবি করছি।”
উক্ত কিশোরের ব্যক্তিগত আইডি ছাড়াও আরও ছয়টি ফেসবুক আইডি আছে বলেও জানা যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ আদালতে প্রেরন করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক