শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ 

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব:) ডা: ওহাব মিনার পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকালে হযরত ইয়ার উদ্দিন খলিফা (র:) মাজার জিয়ারত এর মধ্য দিয়ে দিনের কর্মসূচির সুচনা করে নেতাকর্মীদের নিয়ে সুবিদখালী বাজারসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। ভোটারদের সাথে কুশাল বিনিময় করেন ও ভোট প্রার্থনা করেন। সন্ধ্যার পরে ভোটারদের সাথে কুশাল বিনিময় করেন ও ভোট প্রার্থনা শেষে ঈগল মার্কার সমার্থনে এক প্রচার মিছিল করেন জনসংযোগকালীন সময়ে সাথে থাকা নেতাকর্মীরা। কোর্ট মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে সুবিদখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, জেলা সদস্য আবু হানিফ জয়, জাকির হোসেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়ক মো: বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়ক ডা: সাইমুম, ছাত্র শিবির পটুয়াখালী জেলা এইচআরডি সম্মাদক এস এম আল ইমরান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হক,‎ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শাহজাহান মিয়া।

এছাড়াও জামায়াতে ইসলামীর ৬টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক