শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলতুন্নেছা জোহা হলে গ্যাস সংযোগ, ওয়াইফাই সেবা ও মিলের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এসব সমস্যার কারণে হলজুড়ে অসন্তোষ বাড়ছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হলে এখনো গ্যাস সংযোগ স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে অনেকেই বিকল্প উপায়ে রান্না করছেন। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে ইলেকট্রিক কুকার ব্যবহারের ওপর নজরদারি এবং তা জব্দ করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, গ্যাসের ব্যবস্থা না করেই হঠাৎ করে কুকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা অযৌক্তিক। তাদের মতে, আগে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে পরে নিয়ম প্রয়োগ করা হলে তা গ্রহণযোগ্য হতো।

এ দিকে হলের ওয়াইফাই সেবাও অনিয়মিত বলে অভিযোগ উঠেছে। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে অ্যাসাইনমেন্ট ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সবচেয়ে বেশি অভিযোগ মিলে খাবারের মান নিয়ে। শিক্ষার্থীদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও খাবারের গুণগত মানের উন্নতি হয়নি। এক শিক্ষার্থী বলেন, “যদি সংশ্লিষ্টরা নিজেরা একদিন এই খাবার খেতেন, তাহলে হয়তো সমস্যার গুরুত্ব বুঝতে পারতেন।”

শিক্ষার্থীরা আরও জানান, বারবার অভিযোগের পরও কার্যকর পদক্ষেপ না নেয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন এবং অনেকেই নিজ উদ্যোগে রান্না করতে বাধ্য হচ্ছেন।

এ পরিস্থিতিতে দ্রুত গ্যাস সংযোগ স্থাপন, ওয়াইফাই সেবার উন্নয়ন এবং মিলের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ফজিলতুন্নেছা জোহা হলের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক