শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের উদ্যোগে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে শুক্রবার ৩১ অক্টোবর “ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আবৃত্তি, দেশের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি গোলাম কিবরিয়া মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ।

অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন “লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখছে। উদীচীর জন্মই হয়েছে অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় জাতিকে উদ্ভাসিত করার অঙ্গীকার নিয়ে। তাই তারা কথা, গান, কবিতা ও নাটকের মাধ্যমে অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে যাচ্ছে এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের শিল্পীরা। দলীয় ও একক সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে তারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় আমন্ত্রিত শিল্পীরাও গান পরিবেশন করেন।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক