শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নজরুল ইসলাম খান চেয়ারম্যান, রুহুল কবির রিজভী সদস্য সচিব

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মোঃ মিলন শেখ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু ও সাংগঠনিকভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।

দলীয় সূত্র জানায়, Central Election Steering Committee (CESC) নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, প্রার্থী ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কর্মকাণ্ডকে শক্তিশালী ও গতিশীল করাই এই কমিটির মূল লক্ষ্য।

কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও জনাব শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে মোঃ ইসমাইল জবিউল্লাহকে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন— নজরুল ইসলাম খান (চেয়ারম্যান), বেগম সেলিমা রহমান (ভাইস চেয়ারম্যান), জনাব শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান), অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সদস্য সচিব), মোঃ ইসমাইল জবিউল্লাহ (প্রধান সমন্বয়ক), অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।

দলীয় বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক