শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : ‘গুজবে কান না দিয়ে অভিভাবকদের সচেতন থাকতে অনুরোধ করছি। বিশ্বাস রাখুন বর্তমান তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা ‘ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

সোমবার ২০ এপ্রিল সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখেছি বিগত সরকার সিরিয়াস বিষয়েও জনগণের সাথে ব্লেমগেম খেলতো। বর্তমান সরকার ওভাবে না ভেবে বরং কারণ এবং প্রতিকার বিষয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়। বিশেষত নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। পঞ্চগড় জেলায় হামের রোগী না থাকলেও সারাদেশের ন্যায় এই জেলাতেও ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে ছয় মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত টিকা কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে সচেতনতাই পারে এই ধরনের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে।

এর আগে তিনি রঙিন বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান সহ অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক সুমন চন্দ্র দাশ। জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিশুদের নিয়ে অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক