শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ভুরভুরে বিলে সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভুরভুরে বিলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ১০টায় জোনাইল বাজারের প্রধান সড়কে জোনাইল–মোসলেমাবাদ সংযোগ সড়কের ফকিরবাড়ি সংলগ্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানান, প্রায় ৩৫ বছর আগে নির্মিত সংযোগ সড়কটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে আছে। ফলে জোনাইল, মোসলেমাবাদ, মৌত্রিকসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

তারা জানান, সেতুটি নির্মাণ হলে স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সহজ হবে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন তাহেরুল ইসলাম, মুহাম্মদ হামিদুর রহমান, আকাশ আকন্দ, ফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা দ্রুত ভুরভুরে বিলের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক