আতাউররহমান, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজিবপুরে খেলার মাঠ সংস্কারের দাবিতে সোমবার সকাল ১১ টাডয় উপজেলার রাজিবপুর বাজারের সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজিবপুর মিনি স্টেডিয়াম মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে এক বছর যাবৎ। খেলার মাঠটি উঁচু-নিচু, মাঠের পূর্ব পাশে বিশাল একটা অংশ ব্যবসায়ীদের শস্য- শুকানোর কারণে খেলাধুলা বন্ধ রাখতে হয়।
কিন্তু খেলার মাঠটি সংস্কারের দাবি বার বার করার পরও ক্রীড়া কমিটি ও প্রশাসনের কোন ভূমিকা নেই।
ক্রীড়ামোদী ব্যক্তিরা বক্তব্যে বলেন, আমাদের পুরো মাঠ টাই সংস্কার চাই। পুরো মাঠ টাই খেলার অযোগ্য।
পুরো মাঠ একেক জায়গায় উচু নিচু যা খেলার জন্য অযোগ্য। সেই সাথে মাঠের পূর্ব/দক্ষিণ পাশে ২০/২৫ ফিট এলাকা জুড়ে ভেঙে আছে গত ৫/৬ মাস যাবত ।
যার কারণে মাঠে খেলা তো দূরের কথা অনুশীলন ও ঠিক মতো করা যায় না। সেই সাথে খেলাধুলা বা অনুশীলন শেষে পানি ব্যবহার বা সুপেয় পানির কোন ব্যবস্থা নাই। যা খুবই জরুরি।। সেই সাথে মাঠের চারদিকে লাইটিং সিস্টেম লাগানোর দরকার, যাতে করে রাতে মাদকাসক্ত তরুণদের আড্ডা কমানো যায়।
আমাদের প্রাকটিস করানোর জন্য একজন কোচ চাই যা কুড়িগ্রাম জেলার প্রায় উপজেলাগুলোতেই আছে।
চর রাজিবপুর উপজেলার সিনিয়র খেলোয়াড় ও খেলার পরিচালক দুলাল হোসেন বলেন,চর রাজিবপুর উপজেলার খেলার একমাত্র মিনি স্টেডিয়াম মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে, আর এ মাঠটি সংস্কারের জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক ও দুঃখের বিষয়।
ক্রীড়ামোদী ব্যক্তি সচেতন নাগরিক হাবিব বলেন, যুবকদের মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠটি সংস্কার করে পুনরায় খেলার পরিবেশ তৈরি করার অনুরোধ করেন।
বক্তারা আরো বলেন, চর রাজিবপুর উপজেলার একমাত্র মিনি স্টেডিয়াম মাঠটি সংস্কার এবং নিয়মিত তদারকির জন্য একটি সুন্দর কমিটি গঠন, উপজেলার সকল প্রকার খেলাধুলার সরঞ্জামাদির যোগান দেওয়াসহ খেলাধুলা,মাঠ সংস্কারের বরাদ্দকৃত সরকারি অর্থের সুব্যবহার নিশ্চিত করতে হবে।