শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজিবপুর উপজেলায় শুরু হলো ‘জীবিকা উন্নয়ন প্রকল্প-২’র দ্বিতীয় পর্যায়। শনিবার ৮ নভেম্বর বিকেলে রাজিবপুর উপজেলার চর রাজিবপুর মিনি স্টেডিয়াম মাঠে তহবিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিজেডএম উত্তর-পূর্ব এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় ও রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েকুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সিজেডএম এর উপদেষ্টা সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন করির, সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোহনগঞ্জ টু-এর প্রকল্প কোঅর্ডিনেটর জনাব রফিকুল ইসলাম দিপু, রাজিবপুর প্রকল্পের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।

ড. আইয়ুব মিয়া বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম আর কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে বঞ্চিত উপজেলার নাম হচ্ছে রাজিবপুর তাই আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে এসেছি।

এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা এবং সাফল্য দাতা সদস্যদের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক