শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

র‌্যাব-১১ এর পৃথক পৃথক অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : র‌্যাব-১১,সিপিসি-২ এর পৃথক পৃথক অভিযানে ৪৪.৫ কেজি গাঁজা’সহ ০৩ জন গ্রেফতার

আজ ১৬ অক্টোবর সকাল ৮ টায় র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ২টি পৃথক অভিযানে অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকারসহ ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেন।

অপর একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগাঁও এলাকা হতে ৫০ বোতল স্কাফ ও ৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরিফ (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শারিফপুর গ্রামের মোঃ রশিদ এর ছেলে, ২। মোঃ রনি (২৮) ফেনী জেলার সদর থানার লালপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে এবং ৩। মোঃ ইমান হোসেন (৫৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পাথুলিয়া গ্রামের মৃত কফিল উদ্দীন এর ছেলে ।

 

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক