শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বার্ডের সিবিএ নির্বাচন সম্পন্ন : সভাপতি আশীষ কুমার পাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তত : “বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা” দেশের সুপরিচিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বার্ডের অধিনস্থ একাডেমী কর্মচারী ইউনিয়নের কার্যকরী পরিষদ ১৯৯০ সালে গঠিত হয়।

প্রতি ২ বছর পরপর নির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন হতে পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বার্ডের অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ৯টি পদে এই সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশের এই সিবিএ নির্বাচনে সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন আশীষ কুমার পাল এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন পেয়েছেন ৯৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। ৯টি পদের মধ্যে শুধুমাত্র কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল্লাহ আল ইমরান বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৮ পদে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাধারন সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন এবং সদস্য পদে ৪জন করে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। জানা যায়, সর্বমোট ২১৭ভোটারের মধ্যে ভোট গ্রহন হয় ২১৪ টি এবং বাতিল ভোটের সংখ্যা ৪টি।

নির্বাচন উপ কমিটির সভাপতি ছিলেন মোঃ মাহবুব আলম। এছাড়া নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মোছাঃ শাকিলা সারমিন, শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয় শ্রম আদালত এর রেজিস্ট্রার সুব্রত নাথ ও শ্রম কর্মকর্তা মোঃ গোলাম সহিদ সরোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক