শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল 

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে তেঁতুলিয়া অনিদিষ্ট কাল কর্মবিরতি ও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবারে ১৪ অক্টোবর সকালে তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির আয়োজন তেতুলিয়া চৌরাস্তা বাজার তেতুল গাছনতলায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়। এতে বক্তব্য রাখেন তেতুলিয়া ভজনপুর সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সিপাই পাড়া সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম রাসেল, শালবাহান সহকারী শিক্ষক সোহরাব আলী, সিপাইপাড়ার শিক্ষক তৌহিদুল ইসলাম, শালবাহান প্রধান শিক্ষক আবু জাফর, কালানদীগঞ্জ মাদ্রাসা শিক্ষক মাওলানা অধ্যক্ষ ওসমান গনী, ভজনপুর ডিগ্রী কলেজ অধ্য ক্ষ হাবিবুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ কলেজ মোঃ এমদাদুল হক, মাঝি পড়া কলেজ জহিরুল ইসলাম, ফকির পাড়া শিক্ষক আজিজুল হক প্রমুখবক্তব্য পেশ করেন।

শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে ফিরে যায়।

তেঁতুলিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বিএনপি,কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমি এনসিপি আহবায়ক অবসরপ্রাপ্ত সেনাবাহিনী হাবিবুর রহমান একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

তাই তারা বাড়িভাড়ার সঙ্গে মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। এই দাবিতে ঢাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এবং শিক্ষকদের ওপর লাঠিচার্জ চালায়।

সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম রাসেল, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তেতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সোহরাব আলী বলেন, সারাদেশের মতো আমাদের বিদ্যালয়েও কর্মবিরতি চলছে। এর ফলে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সরকার যত দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, আমরা তত দ্রুত ক্লাসে ফিরব। বক্তারা বলেন, একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। সারা বিশ্বে শিক্ষকদের মর্যাদা দেয়া হয়, আমরা বাংলাদেশেও সেই মর্যাদা চাই। শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা কর্মবিরতি ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ মিছিল ও মানববন্ধন করেছি।

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত দাবি পূরণ না করে, তবে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করা হবেএবং সেই আন্দোলন এক দফায় পরিণত হবে জাতীয়করণ ছাড়া শিক্ষকরা ক্লাসে ফিরবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক