শিরোনাম :
ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় যুবক আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শেখ হাসিনা রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে : আবুল কালাম

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম বলেছেন, গতকাল শেখ হাসিনার রা এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা এই ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় রাখবো। বিচারবিভাগ স্বাধীন থাকবে। আমরা যদি নির্বাচিত হই বিচারবিভাগকে স্বাধীন রাখা হবে।

মঙ্গলবার ১৮ নভেম্বর বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভৌগই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের মুক্তির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত- সাতটি বছর জেল খেটেছেন, কিন্তু তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। উনাকে বহুবার প্রেশার দেওয়া হয়েছিল বিদেশে পাঠিয়ে দিতে, আমাদের নেত্রী বলেছিলেন বিদেশে আমার কোন ঠিকানা নাই। ছয়বার নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ উনাকে বাঁচিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের উপর যেভাবে চেপে বসেছিল, দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি। তাদের দোয়ায় অংশ নিতে পারিনি। আমরা এসব ভুলে যাবো না।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে সাত সাতটি বছর জেল খেটেছেন। আমরা এসব ভুলে যাবো না। আগামী নির্বাচনে খালেদা জিয়ার তিন তিনটি আসনে মনোনয়ন নিয়েছেন। তার সম্মানার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

আবুল কালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে লাকসাম এবং মনোহরগঞ্জের মনোনয়ন দিয়েছেন। বেসিক সরকারের বিগত সময়ের নির্যাতন মামলা হামলার কথা বিবেচনা করেই আমার দল মনোনয়ন দিয়েছে। আমাকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ভোগই হাই স্কুল মাঠে গিয়ে আমার সালাম দাও, ধানের শীসের সালাম দাও। আমি জনাব তারেক রহমানের পক্ষে আপনাদেরকে সালাম দেয়ার জন্য এখানে এসেছি। আপনারা যেন তারেক রহমানকে আগামী নির্বাচনে মন্ত্রী বানাবেন এটা আশা করি।

এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক