শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সদর থানা ও ডিবি পুলিশের অভিযানে ৫টি নৌকা ১৪ হাজার ফুট বালুসহ ৪ জন আটক

Reporter Name / ৪২৫ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর মূখে নৌ-অভিযান চালিয়েছে মডেল থানা ও ডিবি পুলিশ সদস‍্যরা। আজ বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ৫টি স্টীলবডি নৌকা ১৪ হাজার ৭শত ঘনফুট বালু জব্ধ সহ ৪ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, সদর মডেল থানার এস আই মো আব্দুস সবুর ও ডিবি পুলিশের এ এস আই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ১৪ হাজার ৭শত ঘনফুট বালু, বালু ভর্তি ৫টি স্টীলবডি নৌকা এবং ৪ জনকে আটক করা হয় এবং মামলায় ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার সুকানীরা নদীতে লাফ দিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা ৪জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। জব্দকৃত বালু ও ৫টি স্টীল বডি নৌকার আনুমানিক মূল‍্য প্রায় ৪৭ লাখ ৩৫ হাজার টাকা।

জব্দকৃত এমবি নাবিলা-নাহিদ নৌকার মালিক জাকির হোসেন,তাকমিনা পরিবহনের মালিক সোহাগ মিয়া, মা বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক লায়েছ মিয়া,আলীম উদ্দিন পরিবহনের মালিক আলীম উদ্দিন ও ড্রেজার ব্যবসায়ি হাফিজ উদ্দিন।

এই ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় বালু মহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামীদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব‍্যাহত আছে।

সুনামগঞ্জের ডিবি ওসি আমিনুল ইসলাম বলেন, ধোপাজান চলতি নদী থেকে বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৫টি নৌকাসহ ১৪ হাজার ৭শত ঘন ফুট বালু জব্ধ করা হয়েছে। একই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক