শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরণ ও জনসভায় জনতার ঢল

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগনের মাঝে ৩১ দফার রুপরেখা তুলে ধরার লক্ষে সুনামগঞ্জ -১ (জামালগঞ্জ,মধ্যনগর,তাহিরপুর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীর পদচারনায় সভাস্থলে তিন ধারনের ঠাইঁ মিলেনি।

আজ ২৫ অক্টোবর শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর কবীর প্রমুখ।

সুনামগঞ্জ -১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন। এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যেখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ দূর্ভোগে রয়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্ট্রেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যপাক উন্নয়ন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক