শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩২৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ‍্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ লা নভেম্বর বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতনকোর্ট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।

সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বার বারের কারা নির্যাতিত নেতা আবুল মনসুর শওকতের উদ্যোগে সদর-বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর-পৌরসভা বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা আবুল মনসুর মোহাম্মদ শওকত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল

নোমান,বিএনপি নেতা আতাউর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন,যুবদল নেতা আব্দুল মজিদ,হুসেন আমির, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, জেলা যুবদল নেতা আব্দুল লতিফ,উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,যুবদল নেতা আশরাফুল আলম,ছাত্রদলের সদস্য সচিব কোহিনূর আলম,যুবদলের সাবেক আহবায়ক আলী আহমদ,পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন,গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক, আলম হোসেন, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেলাল মিয়া, মজিবুর রহমান, জমির হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ।

সমাবেশে জুনেদ আহমদ এর সঞ্চালনায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা, রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যারা সোচ্চার ও নিবেদিত ছিলেন সেইসব পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ঠা আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরন করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক