শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ‍্যে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ‍্যে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট‍্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ পৌরসভা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত‍্যাশী অ‍্যাড. নুরুল ইসলাম নুরুল। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার।

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ‍্যাড. হাফেজা ফেরদৌস লিপন।

সমাবেশে বক্তব‍্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ‍্যাড. শাহানা আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মানবাধিকার সম্পাদক সুলতানা আহমদ মনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য আকবর আলী, আ.ত.ম মিসবাহ, অ‍্যাড. শেরেনুর আলী, নজরুল ইসলাম।

সমাবেশ শেষে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। সুনামগঞ্জ সকল আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

তারা বলেন, মহিলাদের নায‍্য অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান সংসদে আসন প্রতিষ্ঠা করেছেন। মহিলাদের জীবনমানের উন্নয়নে নানামূখি কার্যক্রম প্রতিষ্ঠা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের মানুষের উন্নয়নে কাজ করবে।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।

তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক