শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, এইচএসসি ফলাফলে ধ্বস

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমাম তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। উপজেলার অধিকাংশ কলেজেই পাসের হার ৫০ শতাংশের নিচে। কয়েকটি প্রতিষ্ঠানে ফলাফল একেবারেই নাজুক। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৮৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন।

সার্বিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, দিরাই সরকারি ডিগ্রি কলেজে ৮৬৮ জনের মধ্যে পাস করেছে ৪৮৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৫৫ দশমিক ৭৬ শতাংশ।

বিবিয়ানা মডেল কলেজে ৩৬৩ জনের মধ্যে পাস করেছে ১৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৪৯ দশমিক ৮৬ শতাংশ।

জগদল কলেজে ৮৭ জনের মধ্যে পাস করেছে ১৪ জন, পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।

সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে ১৮০ জনের মধ্যে পাস করেছে ১৯ জন, পাসের হার ১০ দশমিক ৫৫ শতাংশ।

ডাঃ সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজে ৩০ জনের মধ্যে পাস করেছে ৮ জন, পাসের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ।

রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪৭ জনের মধ্যে পাস করেছে মাত্র ৩ জন, পাসের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ ফিমেইল একাডেমিতে ৪৫ জনের মধ্যে পাস করেছে ২০ জন, পাসের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১২২ জনের মধ্যে পাস করেছে ৪৩ জন, পাসের হার ৩৫ দশমিক ২৪ শতাংশ। চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯ জনের মধ্যে পাস করেছে ৩ জন, পাসের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে, উপজেলার একমাত্র আলিম প্রতিষ্ঠান হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদরাসা তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। প্রতিষ্ঠানটির ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন, পাসের হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ।

শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করছেন, দিরাই উপজেলার কলেজগুলোর শিক্ষার মান, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের অনাগ্রহ-এসব কারণেই ফলাফল ক্রমেই নিচের দিকে যাচ্ছে। তাদের মতে, কলেজ পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, নিয়মিত একাডেমিক পরিদর্শন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ অবস্থা আরও হতাশাজনক হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক