শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ফুটপাত দখল: ৩ হকারের কারাদণ্ড, ২ পরিবহনে জরিমানা

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হকারকে এক মাস করে কারাদণ্ড দেয়া। একই সাথে যাত্রীবাহী দুটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার ৭ মার্চ সকাল ১১টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে তিন হকারকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া নিয়ম ভঙ্গের দায়ে যাত্রীবাহী ‘আইদি’ ও ‘বোগদাদ’ নামের দুটি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাহেদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক