শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

আমডাঙ্গা জাগ্রত করুণাময়ী কালী মাতার বাৎসরিক পূজো ও মেলা

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও মানসী কর্মকার, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ৬ই জানুয়ারি মঙ্গলবার, বহু পুরানো এই আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরটি, এই করুণাময়ী মা খুবই জাগ্রত বলে জানা যায়, কয়েক পুরুষ ধরে রীতিনীতি মেনে হয়ে আসছে এই মায়ের পূজো, আর এই করুণাময়ী মাকে ঘিরেই প্রতি বছর অনুষ্ঠিত হয় পূজো, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে এক মাস ব্যাপী। বহু মানুষ এই মায়ের কাছে প্রার্থনা ও মানত করে থাকেন। আর এই দিনে তারা সেই মানত শোধ করেন ।

প্রতিবছর ২৫শে ডিসেম্বর জাঁকজমক ভাবে মায়ের পূজো হয়ে থাকে, এবং এই পুজোকে ঘিরেই প্রায় কয়েকশো দোকান মেলায় বসে, শুধু তাই নয় দূর দূরান্ত থেকে পূজো দিতে ছুটে আসেন আমডাঙ্গা করুণাময়ী কালী মায়ের কাছে, সকাল থেকেই মায়ের মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে, কিন্তু এতটা শান্তি-শৃঙ্খলা ভাবে পূজো দেন ভক্তরা।

ধৈর্য সহকারে সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে একের পর এক মায়ের কাছে পুজো দেন, এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। এই পুজোকে ঘিরেই চলে ২৫শে ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা। মেলাতে হরেক রকম সামগ্রী পাওয়া যায়। ছোট থেকে বড়রা মেলায় ভিড় জমাতে থাকেন সঙ্গে থেকেই।

আর গ্রাম বাংলার মেলা মানি একটা আলাদা ঐতিহ্য, কলকাতায় বিভিন্ন রকম মেলা হলেও গ্রাম শহরে সেই ভাবে মেলা হয় না কোন কিছুকে কেন্দ্র করেই শুরু হয় এলাকায় এই ধরনের মেলা আর সেখানে ভিড় জমান এলাকাবাসী ছোট ছোট ছেলেমেয়েরা। তারা এই কটা দিন আনন্দ উপভোগ করেন মেলা ঘুরে। তাহার সাথে সাথে এলাকাবাসী ও আনন্দে মেতে উঠেন, এবং এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পান,

তবে পুজো উদ্যোক্তাদের কাছে জানা যায়, এই আমডাঙ্গা করুনাময়ী কালী মা এতটাই জাগ্রত, যে যা মানত করেন সফল হন , অআর তাহারাই সেই মানত শোধ করতে দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমান এই মায়ের কাছে।। আমরাও চেষ্টা করি ভক্ত বৃন্দদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য, যাহাতে কোনরকম গন্ডগোল না ঘটে, আমাদের এলাকার প্রশাসনও যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা এর জন্য চির কৃতজ্ঞ। সবার কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক