শিরোনাম :
টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দুমকিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

আজ রবিবার ৮মার্চ দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল খায়ের, গণ অধিকার পরিষদ দুমকি উপজেলা সদস্য সচিব, নাসির উদ্দিন জুয়েল, দুমকি সরকারি জনতা কলেজ এর সহযোগী অধ্যাপক, মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকি’র সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ কামরুন নাহার, নারী নেত্রী মোসাঃ নাসিমা পারভিন ডলি ও সরকারি জনতা কলেজের শিক্ষার্থী নিলিমা জাহান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী নীপা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা নমীতা রানী, পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক।

বক্তারা নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক