শিরোনাম :
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, কার্ড পেলো কতজন? সাভারের বিরুলিয়ায় জমি দখলমুক্ত হলো পঞ্চগড়ে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জে দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়ার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, ভেঙে দেয়া তিনটি ইটভাটার মালিকপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপিও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক