শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

হাদির মৃত্যুতে এনডিএফ শোক প্রকাশ 

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইনসাফ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রধান সমন্বয়ক ও জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান।

আজ এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী এক বলিষ্ঠ কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি যুব সমাজকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে একত্রিত করতে। তার তারুণ্যদীপ্ত কন্ঠ এখনো আমাদের কানে বাজে। ওসমান হাদির মত যুবকেরাই শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়াতে হয়। ওসমান হাদি রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

 

তারা আরো বলেন, তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা করে আসছিলেন। নির্বাচনী প্রচার কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু দেশের নড়বড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির করুন অবস্থা নির্দেশ করে। আমরা চাই না আর কোন তাজা প্রাণ এভাবে ঝরে যাক। সরকারের প্রতি আমাদের অনুরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করে তারা যেন জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেন।

আমরা ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অনতিবিলম্বে যেন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিকট দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক