গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোবারক হোসেনের পিতা মরহুম আব্বাস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ এপ্রিল দিনব্যাপী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে সাংবাদিকের আবাসস্থলে পবিত্র কুর-আন পাঠ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।স্থানীয় হাফেজিয়া মাদ্রায় অধ্যায়নরত শিক্ষার্থী,পাড়ার এতিম, বিধবা ও অসহায়দের নিয়ে এসব অনুষ্ঠান শেষে সমপর্যায়ে খাওয়া-দাওয়া ও সাধ্যমত দান-সহায়তা করা হয়।দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পিতা মরহুম আব্বাস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছেন পুত্র সাংবাদিক মোবারক হোসেন।
উল্লেখ গত৯ এপ্রিল রাত ৯:২০মিনিট সময় ইন্তেকাল করেন আব্বাস আলী।পরের দিন শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে নিজ বাড়িসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।