শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কুমিল্লায় শিক্ষার্থীদের তোপের মুখে আইজিপি

Reporter Name / ৪৬৮ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মোহাম্মদ সাদাত আলম অন্তর : কুমিল্লায় বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ সময় আইজিপির গাড়ীবহর আটকে রাখে শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী এবং পুলিশের মাঝে হট্টগোলের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং, চৌদ্দগ্রাম উপজেলাসহ অন্তত ৫টি উপজেলা প্লাবিত হয়ে গেছে। পুলিশের এই কর্মকর্তা সেসব এলাকায় ত্রাণ বিতরণ না করে কুমিল্লা নগরীতে জিলা স্কুল মাঠে লোক দেখানো খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

তারা আরো অভিযোগ করেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলকে আশ্রয়কেন্দ্র স্থাপন করে সেখানে উদ্ধার করে আনা বানভাসিদের খাদ্য সামগ্রী দিচ্ছেন। কেন পুলিশের এই অনুষ্ঠান জিলা স্কুল মাঠে করা হলো!

শিক্ষার্থীদের এমন তোপের মুখে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান আইজিপি। বিকেল ৫টায় কুমিল্লা সার্কিট হাউজ থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ময়নুল ইসলাম বলেন, এমন সংকটে অনেক কিছুই তাৎক্ষণিক করতে হয়। আমাদের সমন্বয়ের অভাব ছিল। এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক