শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Reporter Name / ২৩০ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগীতা। লালমনিরহাট ওয়ালটন প্লাজার আয়োজনে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন আয়োজকরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতার উপস্থিতিতে পৃথক ৩ টি বিভাগে প্রাণ, প্রকৃতি ও গ্রাম বাংলার দৃশ্যসহ যেমন খুশি তেমন ছবি অংকন করেন শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, হাসি খেলার মধ্যে দিয়ে শিশুদের লেখাপড়ায় মননিবেশ করাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন, লালমনিরহাট মিশনমোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সুজায়েত হোসেন এবং কুড়িগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার রশিদুল ইসলাম। বিজয়ী শিক্ষার্থী ছাড়াও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলকে দেয়া হয় সান্ত্বনা পুরস্কার।

পরে ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম আদর্শ পাবলিক স্কুল মাঠ চত্বরে বৃক্ষরোপণ করেন আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক