শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবহমান বাংলার সংস্কৃতি ধারণ করে মেলায় ১২টি স্টল শিক্ষার্থীরা হরেক রকম দেশিয় পিঠার পসরা সাজিয়ে তোলে। প্রতিটি স্টলে ছিল দেশিয় পিঠায় ভরপুর বাহারি নামের সমাহার। কোনো কোনো স্টলে ছিলো ৬০ রকমেরও বেশি পিঠার বৈচিত্র। মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও প্রতিনিধি উপস্থিত থেকে উৎসবের মাত্রা আরও বাড়িয়ে তোলেন। মেলায় উপস্থিত দর্শক-উপভোগকারীদের অনুভূতি ছিল খুবই ইতিবাচক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন এ সফলতা সকলের। এটি একটি Collective Effort. তিনি বলেন, “আমরা সবাই মিলে কলেজটির ইমেজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। কলেজের শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছি”। বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের পরিবেশনায় নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক