শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখএকেএম জাকারিয়াকে অব্যাহতি

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি, তৌফিকুর রহমান তাহের : সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি পদ থেকে শেখ একে এম জাকারিয়াকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হন সংগঠনের সকল সদস্যরা।

সভায় পাঠাগারের নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় জরুরি সভায় সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের কার্যকরী কমিটির দুই- তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সবাই সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি শেখ একেএম জাকারিয়াকে সভাপতি পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে সংগঠনের সকল কার্যক্রম হতে তাহাকে অব্যাহতি প্রদান করা হয়।

জানা যায়, সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার পরিচালনায় স্বেচ্ছাচারী মনোভাব পোষণ, সংগঠনের সদস্যদের সঙ্গে অসদাচরণ, বিগত ৪ বছরে সংগঠনের আর্থিক হিসাব-নিকাশে অস্বচ্ছতা ও সংগঠনের গুরুত্বপূর্ণ নথিপত্র তিনি গোপন করে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের কার্যকরী কমিটির জরুরি সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ট সদস্যের মতামতের ভিত্তিতে কার্যকরী কমিটির বর্তমান সভাপতি শেখ একেএম জাকারিয়াকে সংগঠনের সভাপতি পদ হতে অব্যাহতি’র সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কথিত প্রধান উপদেষ্ঠা শেখ একে ওয়ারিশ কর্তৃক সুসাস গণপাঠাগারের কার্যকরী কমিটির গত ১০/০৩/২০২৫ ইং তারিখের অনুষ্ঠিত সভায় অযাচিতভাবে উপস্থিত হয়ে উপস্থিত সদস্যদের সঙ্গে অশালীন আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সভায় সভাপতির পদ শূন্য হওয়ায় উপস্থিত কার্যকরী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে শিক্ষক মোঃ সাজাউর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আগামী ৩ মাসের মধ্যে কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে অন্যান্য শূন্যপদ সমুহ পুরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সহ সভাপতি মোঃ সাজাউর রহমান,সহ সভাপতি মোঃ আবু সঈদ, সহ সাধারণ সম্পাদক ছালিক সুমন,সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আকিক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সার্জেন্ট জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সালমান ফারসি, নির্বাহী সদস্য আফজাল হোসেন, মোঃ, আদিল আরমান, গিলেমান আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক