শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ মানব বন্ধন করেছে এলাকাবাসী

Reporter Name / ৩৯৮ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ মানব বন্ধন করেছে ওটা এলাকাবাসী।

রবিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মরিচা সড়কে এই মানববন্ধন করা হয়।

চিত্রকোট ইউনিয়নের কয়েক শতাধিক জমির মালিক ও সর্বস্তরের জনগন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

তারা বলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন চিত্রকোট ইউনিয়ন একটি অনুন্নত এবং অবহেলিত জনপদ। অঞ্চলটি নিম্নভূমি হওয়ার কারণে বছরের প্রায় ৯ মাস জলমগ্ন অবস্থায় পতিত পড়ে থাকে, যা মূলত অকৃষি জমি। ফলে এলাকায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠির বেশীরভাগই আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন যাপন করে থাকে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ আইন ১৭ এর সকল নিয়মাচার শতভাগ প্রতিপালন করে ভূমি মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ২২ সালে ১১০ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করে ২৪ সালে সম্পন্ন করে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকার মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চিত্রকোট ইউনিয়নের খারসুর মৌজায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন’ প্রকল্প গ্রহণ করে।

এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবী পূরণে এই প্রকল্পটির সফল বাস্তবায়নে অধিগ্রহণকৃত ভূমি নিচু, অকৃষি, স্বল্পমূল্য ও সহজলভ্য বিবেচনায় জমির মালিকদের সম্মতি চাওয়া হলে তারা স্বতঃস্ফূর্তভাবে জমি প্রদানে সম্মতি প্রদান করেন। জমির মালিকদের সম্মতির প্রেক্ষিতে

ইতিমধ্যে জমির প্রকৃত মালিকরা তাদের জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য আবেদন করেন। উক্ত আবেদন যাঁচাই বাছাই করে ক্ষতিপূরণের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু সরকারের জনমূখী এই উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে ইতোমধ্যে এলাকার চিহ্নিত জমির দালাল ও জাল দলিল প্রস্তুতকারী অসাধু চক্র হীনব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রকল্প বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই কুচক্র মহলের আপতৎপরতার মাধ্যমে সরকারী কাজে বাঁধাদানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক