শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, বাসচালকের সহকারীর শরীর বিচ্ছিন্ন

Reporter Name / ৩৫২ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসচালকের সহকারীর শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাসচালকের সহকারীর নাম আল আমিন (২৫)।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতী হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সময় বাসচালকের সহকারী আল আমিনের (২৫) শরীর মাঝামাঝি স্থানে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনিপ্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাসুদ রানা বলেন, চট্টগ্রামমুখী বাসটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং আল আমিনের শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহত লোকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক