শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সলঙ্গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

Reporter Name / ৪৩৩ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন,  সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ আগষ্ট) সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ ফ ম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাওছার আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সহ সভাপতি মারুফ হাসান খোকন, শ্রমিক দলের আহসান হাবীব, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র রাশেদ ইবনে আজাদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি এর ছাত্র ইসতিয়াক হাসান মারুফ, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল মমিন, কে এম আমিনুল ইসলাম হেলাল প্রমুখ।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দিব কুমার শীল সমাপনী বক্তব্যে বলেন, ছাত্র সমাজ কখনো অন্যায় মেনে নেবে না, যদি অন্য কেউ সুযোগ নিয়ে ফায়দা নিতে চায় তাঁদেরকে বিদায় করা হবে। আমরা গত এক মাস আন্দোলন করেছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খুলে দিয়েছে। তাই আমরা সকল শিক্ষার্থীরা এখন থেকে পড়ার টেবিলে চলে যাব এবং স্কুলমুখি হবো। তাই এখন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপাতত স্থগিত করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক