শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

অধূমপায়ীদের সভাপতি রিয়াজ, সম্পাদক রেজাউল লাকি

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : অধূমপায়ীদের প্রাণের সংগঠন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ২০২৫-২৬ বর্ষের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় শেগুবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে ঘোষণা করা হয়, শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ছাত্র এডভোকেট সাংবাদিক মানবাধিকার কর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক এবং অধূমপায়ী ব্যক্তিদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি শিল্পী আশরাফুল আলম রিয়াজ সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী ঘোষণা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন রিপন সদস্য এফবিসিসিআই, ডিসিসিআই, বিডি এম টি এ, আই এ ই এবি, বিএস এ। বিশেষ অতিথি লায়ন মোঃ নুর ইসলাম চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা

প্রধান আলোচক সাউকি বিপ্লব লেখক গবেষক সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি মোহাম্মদ ইমতিয়াজ পরিচালক জনসংযোগ বিভাগ বিজিএমইএ ইউনিভার্সিটি ও সিনিয়র সংবাদ উপস্থাপক চ্যানেল ২৪, মুকুল জ্যোতি চাকমা উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব মোঃ গাজী সেলিম সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন ফিলোসফার লেখক গবেষক, ও উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ, ঈশিতা হাসান বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক ভোক্তা টিভি উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দের বক্তৃতায় তারা বলেন, ধূমপানের কালো ধোঁয়া থেকে দেশকে বাঁচাতে হবে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরার জন্য জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ বদ্ধপরিকর বক্তারা আরো বলেন ধূমপানের আইন কে কার্যকর করতে হবে যাতে করে ওপেন জায়গায় কেউ ধূমপান না করে এ সময় ধূমপান নিয়ে গান পরিবেশন করেন এবং ২৩ জন ভাগ্যবান ব্যক্তিদের কোরআন শরীফ সহ বিশেষ বই পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাতের আপ্যায়ন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের সভাপতি শিল্পী জনাব আশরাফুল আলম রিয়াজ

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক