শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

চাম্বল মহিলা ইউপি সদস্যের ঘর ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালী’র চাম্বল ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়িতে দফায় দফায় দিন দুপুরে প্রকাশ্যে দিবালকে ঘর বাড়ি হামলা, মামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাঁশখালী প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করে।

শনিবার বিকেল ৩ টায় ভুক্তভোগী আক্তার আহমদ চৌধুরী ও ১,২ ,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ হীরা মনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, খোরশেদ আহমদ মুন্সি ডজন মামলার আসামি। তিনি কথায় কথায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকাবাসীকে আতিষ্ট করেছে এবং গত ১৬ অক্টোবর হীরা মনির ঘর ভাংচুর করেছে। অন্য দিকে মামলায় সাক্ষী হওয়ায় কথায় কথায় হামলা, মামলা ও ঘর ভাংচুর করেই যাচ্ছে। ইতিমধ্যে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়ির মেইন ফটকের গেইট ভাংচুর করার দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

খোরশেদ মুন্সি আদালতে মুন্সির কাজ করে এই সুবাদে নামে বেনামে কথিত বাদী সাজিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। ইউপি সদস্য হীরা মনি বর্তমানে তিনি জীবন সংকটাপন্ন অবস্থায় শ্বশুর বাড়ি তথা এলাকায় নাগরিক সেবা দিতে এলাকায় যাইতে পারছে না এবং মানবেতর জীবনযাপন করছে। ১, ২, ৩, নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির স্বামী মারা যায় আজ থেকে ২ বছর ৬ মাস হয়। আমার ছেলে তাছফিক হোসাইনী তুহিন এবং কন্যা মাহিরা জান্নাত তুলি এই দুই এতিম সন্তানকে নিয়ে মোছাম্মৎ হীরা মনি খুবই সংকটাপন্নঅবস্থায় জীবন যাপন করছে। ইউপি সদস্যর স্বামী মরহুম এরশাদ উল্লাহ হোছাইনী তুশার মারা যাওয়ার পরে তাঁর অস্থাবর সম্পদগুলো আত্মসাৎ করার জন্য খোরশেদ মুন্সি ও হীরা মনির ভাসুর রহিম উল্লাহ হোসাইনী ও শহিদ উল্লাহ হোসাইনী মিলে দিন দুপুরে বাড়িতে হামলা করেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক