শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী -১ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এবিপার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

সোমবার ২মার্চ রাত ৮টায় আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন পটুয়াখালী শহরের সুরাইয়া ভিলায় আসেন পটুয়াখালী -১আসনের ১১দলীয় ঐক্য সমার্থিত ঈগল প্রতীক এর প্রার্থী প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার।

এ সময় তার সাথে ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলার সদস্য সচিব, ঈগল মার্কার প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান, সদস্য মোঃ জাকির হোসেন, আবু হানিফ জয়, আসমা বেগম, মাকসুদা বেগম প্রমুখ।

এ সময় উভয় নেতার মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। পটুয়াখালী-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে সরকার ও বিরোধীমতের সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দেশ ও জনগনের স্বার্থের পরিপন্থী কোন সিদ্ধান্তের যেমন সমালোচনা করতে হবে তেমনি দেশ ও জনগনের কল্যানে নেওয়া কর্মসূচিরও প্রশংসা করা হবে এর মাধ্যমে একটি গনতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে বলে আলোচনায় উঠে আসে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদ আহমেদ পান্না, বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম, পটুয়াখালী জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালাহ্ উদ্দিন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট আনিসুর রহমান ও এ্যাডভোকেট সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক