শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

তেঁতুলিয়ায় সীমান্তে আবারো মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আমদানি করা ভারতীয় পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টাল শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। উদ্ধারের পর সেটিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ১০ মার্চ রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করে বিজিবি। এর পর পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মর্টার সেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত পুরাতন মর্টার সেলটি হস্তান্তর করা হয়।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। একই সাথে আদালতের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় উদ্ধার হওয়া আরেকটি মর্টাল শেল রবিবার ৮ মার্চ দুপুর ১২টার দিকে তেঁতুলিয়ার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে সফলভাবে নিষ্ক্রিয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক