শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

পঞ্চগড়ের ঝড়বৃষ্টি দমকা হওয়ার কারণে আমনের অভাবনীয় ক্ষতির শঙ্কায় 

Reporter Name / ২৬৬ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় দানা’র। এর ফলে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বইছে দমকা হাওয়া। এ কারণে রোপা আমন ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে। যার ফলে অভাবনীয় ক্ষতির শঙ্কায় আছে কৃষকরা।

আজ রবিবার ২ নভেম্বর  সরেজমিনে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কাঁচা-পাকা ধানের ক্ষেত মাটিতে নুয়ে পড়ার চিত্র।

স্থানীয় কৃষকরা জানান, জীবন-জীবিকার জন্য তেঁতুলিয়া অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। চলতি রোপা আমন মৌসুমে খরা আর বন্যাসহ নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে এবার ৫ টি উপজেলায় প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধান চারা। ইতোমধ্যে এই ক্ষেতের ধান বড় হতে শুরু করেছে। কোথাও কোথাও তা পাকতেও দেখা গেছে। এ অবস্থায় পঞ্চগড় প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় দানা’র। এর ফলে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বইছে দমকা হাওয়া। এ কারণে রোপা আমন ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে। যার ফলে অভাবনীয় ক্ষতির শঙ্কায় করা হচ্ছে।

তিরনই হাটের ইউসুফ আলী নামের এক কৃষক বলেন, এ বছরে তিন বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। প্রথমের দিকে বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। এরপর গত দু’দিনের বৈরী আবহাওয়ার কবলে ৩০ ভাগ ধান মাটির সঙ্গে মিশে গেছে।

আরেক কৃষক হাফিজুর রহমান জানান, সম্প্রতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়ার কারণে ২৫ শতক জমির ধানগাছ নুয়ে পড়েছে মাটিতে। এ কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলাম বলেন, ধান গাছ হেলে পড়ে গেছে। তবে ক্ষতির শঙ্কা নেই। এসব গাছ ‘লজিং আপ’ করলে রক্ষা পাবেন কৃষকরা। এ নিয়ে মাঠপর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক