শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বোদায় জমি সহ বাড়ি পেলেন জাতীয় মহিলা ফুটবল দলের গোল মেশিন খ্যাত তৃষ্ণা 

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় জমি সহ দোকান ও আধাপাকা ঘর উপহার পেলেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় তৃষ্ণা রাণী।

বুধবার ১২ নভেম্বর বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের সামনে জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় তৃষ্ণা রানীর হাতে জমির দলিল তুলে দিয়ে বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, টু স্টার প্রাপ্ত বোদা ফুটবল একাডেমির পরিচালক ও কোচ মোফাজ্জল বিপুল, তৃষ্ণা রানীর মা-বাবা, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী উপস্থিত সাংবাদিকদের জানান, তৃষ্ণা রাণী গোটা বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুখ এবং এই এলাকার কৃতি সন্তান। আমাদের কৃতি সন্তানদের মূল্যায়ন করতে হবে, নইলে দেশের জন্য নতুন মুখ তৈরি হবেনা।সেকারণেই জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় তৃষ্ণা রাণীকে জমিসহ বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। এবং একই সাথে তার বাবাকে একটি দোকান ঘর সহ প্রাথমিকভাবে ব্যবসা পরিচালনার মালামাল কিনে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম কৃতি খেলোয়াড় তৃষ্ণা রাণী বোদা উপজেলার সন্তান হিসেবে দেশের জন্য গৌরব অর্জন করেছে। তার মতো গুণি খেলোয়াড়ের মাথা গুজার ঠাই হিসেবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে চার শতক জমির কবুলিয়ত সহ দলিল হস্তান্তর এবং একটি আধাপাকা বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেছেন। সরকারের পক্ষ থেকে এরকম একজন কৃতি খেলোয়াড়ের পাশে থাকতে পারে গর্ব বোধ করি।

বোদা ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মোফাজ্জল বিপুল বলেন, তৃষ্ণা রাণী ইতিমধ্যেই গোল মেশিন নামে দেশে বিদেশে সমাদৃত হয়েছে। সে লাওস, সিঙ্গাপুর, ভিয়েতনামে অনন্য কৃতিত্ব দেখিয়েছে।এছাড়াও নারী ফুটবল দলের অনুর্ধ ১৭ ও অনুর্ধ ২০ সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর আমাদের বোদার মেয়ে তৃষ্ণা রাণী।একজন কোচ হিসেবে তার এমন সাফল্যে আমরা ভীষণ খুশি। গুণী তৃষ্ণার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

পঞ্চগড়ের বোদা উপজেলার কৃতি সন্তান ও জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় তৃষ্ণা রাণী বলেন, আমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে খেলোয়াড় হয়েছি। দারিদ্রতা নিয়ে খেলোয়াড়ি জীবন মোটেও সহজ নয়। কিন্তু আজকের পর থেকে আমার মতো গরীব পরিবারের ছেলেমেয়েরা খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে আগ্রহী হবে। এবং হয়তো ভবিষ্যতে আরও ভালো মানের গুণী খেলোয়াড়দের জন্ম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক