শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বোদায় নাগরিক সেবা বঞ্চিত প্রায় ৮ শত মানুষের সেবা প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের ফুলচান শাহামনি মৌজার অর্ন্তভুক্ত জমিদারপাড়া গ্রামের প্রায় ৮শত বাসিন্দা দীর্ঘ ১বছর ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন। জন্ম-মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবার সকল সুবিধা ভোগ করতে না পেরে চরম বিপাকে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

বোদা পৌরসভার অর্ন্তভুক্ত করে গ্যাজেট প্রকাশসহ সকল প্রকার নাগরিক সুবিধার দাবীতে জমিদারপাড়া গ্রামের কয়েকশত বাসিন্দা মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পৌর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন শেষে পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু সাদাত সায়েম, আফসার আলী, জেসমিন আক্তার, নুরুজ্জামান, জুলফিকার আলী, দেলজান বেগম ও রুমি আক্তার বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বোদা পৌরসভা গঠনের পর থেকেই জমিদারপাড়া এলাকাটি পৌর ৬ নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত ছিল। আমরা নিয়মিত পৌরসভায় ট্যাক্স প্রদান, জন্ম-মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবার সকল সুবিধা ভোগ করে আসছি। জাতীয় পরিচয়পত্রেও আমাদের এলাকাটি বোদা পৌর এলাকা হিসেবে উল্লেখ রয়েছে। পৌরসভা গঠনের পর বিগত ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আমরা ভোট প্রদান করেছি। ইতিমধ্যে আমাদের এলাকায় পৌরসভা থেকে অনেক উন্নয়নমুলক কাজও সম্পন্ন হয়েছে। কিন্তু, গত এক বছর ধরে পৌরসভা আমাদের সকল নাগরিকসেবা থেকে বঞ্চিত রেখেছে। পৌরসভা হতে নাগরিক সেবা না পেয়ে আমরা চরম বিপাকে পড়েছি। পৌরসভায় সেবা নিতে আসলে পৌরসভার কর্মকর্তারা জানান ২০১৬ সালের গ্যাজেট প্রকাশের সময় ফুলচান শাহামনি মৌজার কিছু দাগ নম্বর গ্যাজেটে অর্ন্তভুক্ত হয়নি। ফলে পাশ্ববর্তী চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ হতে নাগরিক সেবা গ্রহণের পরামর্শ দেন তারা। তাদের কথামত চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ হতে সেবা নিতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের সেবা না দিয়ে বলেন আপনারা পৌরসভার নাগরিক সেখান থেকে সেবা গ্রহণ করেন।

ভুক্তভোগী দেলজান বেগম জানান, আমার ছেলের জন্ম নিবন্ধন সনদের জন্য ৮মাস থেকে পৌরসভায় ঘুরতেছি আজও কোন সমাধান পাই নি। একই গ্রামের রুমি আক্তার বলেন বীমার প্রিমিয়াম তুলতে শ্বশুরের মৃত্যুর সনদের জন্য ২০দিন ধরে পৌরসভায় আসা-যাওয়া করছি আমার কথায় কেউ কর্ণপাত করে না। পৌরসভা বলতেছে ইউনিয়ন পরিষদে যাও আর ইউনিয়ন পরিষদ বলতেছে পৌরসভা যাও।

এমতাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে নাগরিক সেবার সুষ্ঠ সমাধানসহ ওই এলাকাটি বোদা পৌরসভার অর্ন্তভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবী জানানো হয়।

এ বিষয়ে বোদা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও পৌর প্রকৌশলী দীপঙ্কর অধিকারী বলেন, এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জেনেছি। পৌর প্রশাসককে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক