শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বোদায় নিষিদ্ধ পলিথিন জব্দের পর ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নগরকুমারি হাটে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা সহ মজুদকৃত পলিথিন জব্দ করা হয়। এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ভূয়া ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতকে ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে। একসময় তারা ভ্যানে থাকা জব্দ কৃত মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং আদালতের পেশকারের উপর চড়াও হয়। তিনি জীবন বাচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তালে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনকে ভূমি অফিস কার্যালয়ে ধরে নিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও মব সৃষ্টি করে লুটকৃত মালামাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুইজন কে ইতিমধ্যে গ্রেফতার করে হাসান নামের একজনকে ১২ দিনের জেল ও অপরজন হায়দার আলী সহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা ও মারধরের অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজওয়ানুল মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক