শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ভূজপুরে রাজনৈতিক মামলায় নিরীহ মানুষ গ্রেপ্তার : এসআই খালেদের অপসারণ দাবিতে থানা ঘেরাও ঘোষণা

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভূজপুরে ২০১৩ সালের রাজনৈতিক মামলার নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় এসআইয়ের অপসারণ চেয়ে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ১১ নভেম্বর ভূজপুর থানার এসআই মোহাম্মদ খালেদ মজলুম ঐক্য পরিষদের সদস্য ও বায়োজ্যেষ্ঠ মুরুব্বি মোহাম্মদ আইয়ুবকে গ্রেপ্তার করেন। স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ওই পুলিশ কর্মকর্তা পুরোনো রাজনৈতিক মামলাগুলো ব্যবহার করে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, হয়রানি করছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের পক্ষ থেকে পূর্বে ঘোষণা ছিল- আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামিদের আর গ্রেপ্তার করা হবে না। সেই নির্দেশনা অমান্য করেছেন এসআই খালেদ। এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দখলবাজ চক্র বীরদর্পে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

ভূজপুর মজলুম ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে এসআই খালেদকে ভূজপুর থানা থেকে অপসারণ ও গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুবসহ মিথ্যা মামলায় হয়রানির শিকার সকল নিরপরাধ ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা আজগর সালেহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পতিত স্বৈরাচারের দোসর, চাঁদাবাজ এসআই খালেদকে অপসারণ করা না হলে বুধবার ১২ নভেম্বর বিকেল ৫টায় ভূজপুর থানা ঘেরাও করা হবে। ভুক্তভোগীসহ সর্বস্তরের জনগণকে কাজিরহাট বাজারে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক