শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা : সুয়াবিলের যুবক নিহত

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফটিকছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইয়াসিন আরফাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তারেক (১৮)।

শুক্রবার ৩১ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র ছেলে। আহত তারেক নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাস মুহাম্মদ তালুকদার বাড়ির প্রবাসী নুরুল ইসলামের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা দুজনই বেড়াতে গিয়েছিলেন মাটিরাঙ্গায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো–ন–১৫–৩৪৫৪) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসিব মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক