শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ নভেম্বর সকাল ১১ টায় বিভাগের সেমিনার হলে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সারা বিশ্বে যত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার ইংরেজি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অর্জিত হয়েছে। ইংরেজি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় ইংরেজির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষার মাধ্যমে ভালো ছাত্র হওয়া সম্ভব, ভালো চাকরিও পাওয়া যায়; কিন্তু ভালো মানুষ হতে হলে নিজের ইচ্ছা ও সচেতনতা প্রয়োজন। ভালো মানুষ না হলে শুধু ভালো ছাত্র বা চাকরিজীবী হওয়ায় প্রকৃত মূল্য নেই।”

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক