শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

রাজিবপুরে ধানের শীষের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের সাথে মত বিনিময় সভা করেছে রাজিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সোমবার বাদ আসর থেকে এশা পর্যন্ত রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব আজিজুর রহমান।

তিনি বলেন, আমি আপনাদের নেক দোওয়ায় ধানের শীষের এবং তারেক জিয়ার মান রক্ষা করতে পারি, নির্বাচিত হয়ে আপনাদের সাথে নিয়ে এলাকার কাজ করতে পারি। আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। তারেক জিয়াকে জয়যুক্ত করবেন।

রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, আমিও ধানের শীষের মনোনয়ন নিতে দীর্ঘ দিন কাজ করেছি। বিএনপি করার কারনে মামলায় জেল খেটেছি, অর্থের ক্ষতি করেছি।আমি মনোনয়ন পাইনি তাতে আপত্তি নেই। তবুও আমি নিরলস কাজ করে যাবো ধানের শীষের জন্য। তবে রৌমারী থেকে মমতাজ বেগম লিপি দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে মনোনয়ন চেয়ে বিভিন্ন মিছিল মিটিং করছে এবং দলীয় শৃংখলা নষ্ট করছে এর তীব্র নিন্দা করছি।

রৌমারী বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, আমি মনোনয়ন প্রার্থী ছিলাম। কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

রাজিবপুর বিএনপির সাধারন সম্পাদক আব্দূল হাই সরকার বলেন সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান, রৌমারী বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রনজু বলেন,মমতাজ বেগম সে জাতীয় পার্টী জাপার মেয়ে এবং জেপি এমপি রহুল আমিন এর ভাতিজি, ভাইয়েরা আওয়ামীলীগেট দোসর।অথচ সে মনোনয়ন চান। সে একাই বিএনপি করে। সে কাদের নিয়ে বিএনপি করে। রাজিবপুর,চিলমারী ও রৌমারীর কোন দলীয় নেতৃবৃন্দের সাথে তার কোন সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া বক্তব্য রাখেন রৌমারী,রাজিবপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক