শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি : মিজানুর রহমান চৌধুরী মিজান

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ বাজারে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আকল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এ কর্মসূচি জাতির মুক্তির রূপরেখা।”

তিনি আরও বলেন, “আওয়ামী সরকারের দুঃশাসনে আজ দেশ ও জনগণ বিপর্যস্ত। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, সুষ্ঠু নির্বাচন চায়। সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের স্বৈরাচারী নীতির সমালোচনা করে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক