শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের মম পুরকায়স্থ

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্ব, ঘাগটিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মম পুরকায়স্থ সিলেট বেতারের স্থায়ী পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এই সাফল্যের খবরটি সিলেট বেতারের সঙ্গীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার এবং অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির স্বাক্ষরিত চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতামূলক অডিশনে প্রায় ১৪ শত শিল্পী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনার মূল্যায়নে মম পুরকায়স্থ চূড়ান্তভাবে পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।

ঘাগটিয়া গ্রামে ২০০২ সনে জন্মগ্রহণ করেন এই প্রতিশ্রুতিশীল শিল্পী।

২০০৬ সন থেকে মম পুরকায়স্থ সঙ্গীতের পথে যাত্রা শুরু করেন। তাঁর প্রথম গানের ওস্তাদ আর অনুপ্রেরণার মূল উৎস ছিলেন তাঁরই বাবা মিন্টু পুরকায়স্থ। বাবার কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি।

একসময় হাওরের জেলা সুনামগঞ্জের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করতেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে গান করার পাশাপাশি বর্তমানে তিনি সঙ্গীতের মাধ্যমে সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি তাঁর নিজস্ব একটি সংগঠনও রয়েছে।

সিলেট বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মম পুরকায়স্থ তাঁর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তাড়াতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারব ভাবিনি। সম্মানিত বিচারকগণ আমার গান শুনে মূল্যায়ন করেছেন, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। এত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে, তিনি হচ্ছেন আমার বাবা।”

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই গুণী শিল্পী বলেন,”সকলের সহযোগিতায় আগামীতে আরও ভালো কিছু উপহার দেব। গানের এলাকা, গুণীজনের এলাকা দিরাইয়ের মান আরও উন্নত করতে সদা চেষ্টা চালিয়ে যাব।”

মম পুরকায়স্থের এই সাফল্য তাঁর জন্মস্থান দিরাই উপজেলাসহ সমগ্র সুনামগঞ্জ জেলার জন্য এক বিশাল গৌরবের বিষয়। তাঁর ভক্ত এবং দিরাইয়ের সঙ্গীতপ্রেমী মহল তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক