শিরোনাম :
জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় যুবক আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

হেয়াকো বাজার এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুর থানার হেয়াকো বাজারে বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শাওন চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবিরের কর্মপরিষদের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাওন তার ভাইকে সঙ্গে নিয়ে হেয়াকো বাজারসংলগ্ন এলাকায় খালার পারিবারিক সম্পত্তি পরিদর্শনে যান। এ সময় কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে—ব্যবসায়ী শফির নির্দেশে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লবের ভাতিজা শাহাদাত হোসেন রাকিবসহ আরও কয়েকজন এতে অংশ নেয়। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা শাওন ও তার ভাইদের ওপর এলোপাতাড়ি আঘাত করে।

এক পর্যায়ে রাকিবের ছুরিকাঘাতে শাওন পিঠে গুরুতর জখম হন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

আহত শাওন বলেন, ‘সকালে ভাইয়ের সঙ্গে খালার জায়গা দেখতে গিয়েছিলাম। হঠাৎ শফির নির্দেশে রাকিবসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। রাকিব ছুরি দিয়ে আঘাত করলে আমি গুরুতর জখম হই।’ তিনি দাবি করেন, খালার পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জের ধরেই এই হামলা হয়েছে।

অভিযুক্ত ব্যবসায়ী মো. শফি বলেন, ‘জায়গা-জমি’ নিয়ে বিরোধ আছে ঠিকই, তবে আজকের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বরং তারা এসে আমার নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর করেছে। আমি বাধা দিইনি।’

ভুজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, ‘ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক