শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

অনেকে গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে,সেটা দিয়ে ধান্দা করবে

Reporter Name / ২৯১ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ আলম অন্তর : বিএনপির ত্রাণ ও পূণঃবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে নিয়া স্বাধীনতা যুদ্ধে গিয়েছে। ২/১ টা ধান্ধাবাজ আছে যারা এর নামে হের নামে মামলা দিয়া ধান্ধা করে।

আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

হাজী ইয়াছিন বলেন, খোতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। আর আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা সামনে বড় ভূমিকা রাখবে। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না। আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে। কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খোতবার মিম্বরের মতো পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসাইন নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্য অধ্যক্ষ শাহ্ মো. নেছারুল হক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক