শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আবুল কালামক মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক উপ-সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম। তাঁর এই মনোনয়নকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার জনগণ আবুল কালামকে প্রার্থী হিসেবে চেয়ে আসছেন। তিনি ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম রোমানের গ্রেপ্তারের পর দিন মামলা–মোকদ্দমার ঝুঁকি নিয়ে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন আবুল কালাম। মামলায় জর্জরিত বিএনপির নেতাকর্মীদের তিনি সার্বিক সহায়তা করেন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখেন।

একজন নেতা বলেন, “১৭ বছর ধরে তিনি দলের সঙ্গে রয়েছেন, কখনো পদ-পদবির লোভ করেননি। বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত।”

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম পাটোয়ারী বলেন, “দলীয় সিদ্ধান্তে আবুল কালাম ভাইকে মনোনয়ন দেওয়ায় আমরা অত্যন্ত খুশি। এতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।”

লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, “দীর্ঘদিন ধরে দলের মাঠে ত্যাগী নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন আবুল কালাম ভাই। তাঁর প্রার্থিতা তৃণমূলের জন্য অনুপ্রেরণার।”

আবুল কালাম বলেন, “মনোনয়ন পাওয়া আমার জন্য বড় দায়িত্ব। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে আছি, জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক